মানিকগঞ্জে ৩ করোনা রোগী শনাক্ত

ইসলাম টাইমস ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইরে ১১ জনের নমুনা পরীক্ষায় তিনজন করোনাভাইরাসে শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার বেলা ১ টার দিকে সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। ওই তিনজনকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনের রাখার প্রস্তুতি চলছে।

তিনি জানান, গত ২৪ মার্চ ফরিদপুর থেকে মানিকগঞ্জের সিংগাইরে এসেছিলেন তারা। এদের মধ্যে গত শনিবার ৬০ বছরের এক বৃদ্ধের শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। তাকে ঢাকার আইইডিসিআরে পরীক্ষা করালে তার শরীরে করোনাভাইরাস ধরা পরে। পরবর্তীতে রবিবার  পুরো সিংগাইর পৌরসভাকে লক ডাউন করে দেয় প্রশাসন। সেই সাথে ১১ জনকে  হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

সিভিল সার্জন আরো জানান, শনাক্ত তিন ব্যক্তি ফরিদপুর জেলার। তাদেরকে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ওয়ার্ডে রাখার সিদ্ধান্ত হয়েছে।

পূর্ববর্তি সংবাদকরোনা উপসর্গ নিয়ে মৃত্যু, রাস্তায় পড়ে থাকলো লাশ, পালিয়ে গেল অ্যাম্বুলেন্স
পরবর্তি সংবাদবঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আবদুল মাজেদকে কারাগারে পাঠানোর আদেশ