বিশ্বের উচিত চীনের কাছে ক্ষতিপূরণ চাওয়া: মার্কিন সিনেট সদস্য

ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য চীনকে দায়ী করা হচ্ছে। আর এর ক্ষতি চীনকেই বহন করতে হবে।

মার্কিন সিনেটের প্রভাবশালী সদস্য, বিচার বিষয়ক কমিটির চেয়ারম্যান লিন্ডসে গ্রাহাম এই কথা বলেন। তিনি বলেন, এই ক্ষতির জন্য বিশ্বের উচিত চীনের কাছে ক্ষতিপূরণ চাওয়া।

গ্রাহাম বলেন, ‘বিশ্বের এই তৃতীয় মহামারি চীনের কাঁচাবাজার থেকে এসেছ। যেখানে তারা বাদুর ও বানর বিক্রি করে। যেগুলো এই ভাইরাস বহন করে। তারা এই ভাইরাসটি সারা বিশ্বে ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে।’

মার্কিন এই সিনেটের দাবি করেন, এই ক্ষতির জন্য বিশ্বের উচিত চীনের কাছে ক্ষতিপূরণ চাওয়া।

গ্রাহাম যোগ করেন, চীনকে উপর থেকে নীচ পর্যন্ত দেখতে হবে। আমাদের চিকিত্সা সরবরাহের চেইনটি ফিরে পেতে হবে।

পূর্ববর্তি সংবাদকরোনা আল্লাহর গজব ও পরিশুদ্ধির ডাক: আসিফ নজরুল
পরবর্তি সংবাদঈদের ছুটি পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানের বন্ধ