ঢাকায় বৃষ্টির আভাস

ইসলাম টাইমস ডেস্ক: কয়েকদিনে টানা তাপপ্রবাহের পর রাজধানী ঢাকা ও এর আশেপাশের এলাকায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এতে বলা হয়, ঢাকা ও এর আশেপাশের এলাকায় দুপুর নাগাদ বৃষ্টি হতে পারে।

বুধবার (৮ এপ্রিল) সকালে দেওয়া আবহাওয়া অফিসের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস বলছে, অস্থায়ী ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের আভাস রয়েছে। বৃষ্টিপাতের সময় ঘণ্টায় সর্বোচ্চ ১২ কিলোমিটার বেগে দক্ষিণ-পশ্চিম ও পশ্চিম দিকে বাতাস বয়ে যেতে পারে।

উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা গিয়ে ঠেকেছিল ৩৯ দশমিত ২ ডিগ্রি সেলসিয়াল। আর ঢাকায় ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকালে ঢাকার তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

পূর্ববর্তি সংবাদচলতি বছরে হজ নিবন্ধনের সময়সীমা বাড়ল আরো একদফা
পরবর্তি সংবাদহাসপাতাল থেকে পালিয়ে যাওয়া করোনা রোগী উদ্ধার,আইসোলেশনে প্রেরণ