ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত সোনিয়া (২৮) নামে ঢাকায় সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে পালিয়ে আসা রোগীকে রাজবাড়ী থেকে উদ্ধার করে সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে পাঠিয়েছে সদর থানা পুলিশ ও স্বাস্থ্য বিভাগ।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টা থেকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের নিজ বাড়িতে পুলিশ তাদের ঘিরে রাখে।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, ৪ এপ্রিল (শনিবার) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে করোনাভাইরস সন্দেহ হলে তার শরীরে করোনাভাইরাসের জীবানু ধরা পড়লে পরবর্তীতে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে গতকাল দুপুরে পালিয়ে রাজবাড়ীর দাদশী ইউনিয়নের নিজ বাড়িতে চলে আসে সোনিয়া। পুলিশ বিষয়টি জানতে পেরে রাত ৩টার দিকে দাদশী ইউনিয়নের সোনিয়া ও তার স্বামীর বাড়ি ঘিরে রাখে।
ভোর ৫টার দিকে রাজবাড়ী সিভিল সার্জন ও রাজবাড়ী সদর থানা পুলিশ সোনিয়া ও তার স্বামী মালেক সরদারকে রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি করা হয়।
















