ইসলাম টাইমস ডেস্ক: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস সংক্রমণ থেকে রক্ষা পেতে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে কর্মহীন হয়ে পড়া ২শ শ্রমিক পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেড।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বাংলাবান্ধা স্থলবন্দরে এই খাদ্যসামগ্রী কর্মহীন শ্রমিক পরিবারের মাঝে তুলে দেন।
বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেড পক্ষ থেকে কর্মহীন শ্রমিকদের কিছু খাদ্যদ্রব্য তুলে দেন সহকারী ম্যানেজার কাজী আল তারিক, বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাবান্ধা ল্যান্ড পোর্ট লিমিটেডের নির্বাহী অফিসার গোলাম হাফিজ, মো. আনিসুর রহমান, অফিসার (স্কেল) ও বাংলাবান্ধা কুলি শ্রমিকের সভাপতি আকতারুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমানসহ শ্রমিক নেতৃবৃন্দ।
















