পাবনায় ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকান ভাড়া মওকুফ করলেন কৃষক!

ইসলাম টাইমস ডেস্ক:পাবনার চাটমোহর উপজেলায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দুর্বিষহ দিন কাটাচ্ছেন এমন ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা চিন্তা করে দোকান ভাড়া মওকুফ করলেন মুসা প্রামাণিক নামে একজন মার্কেট মালিক।

ডিবিগ্রাম ইউনিয়নের কাটাখালী বাজারের এই  মার্কেট মালিক  পেশায়  একজন কৃষক।

জানা গেছে, কাটাখালী বাজারে মুসা প্রামাণিকের একটি ছোট্ট মার্কেট আছে। আল আমিন নামের ওই মার্কেটে দোকান মোট পাঁচটি। তার মধ্যে ভাড়া দেয়া দোকান তিনটি।

করোনার কারণে ইতিমধ্যে কাটাখালী পুরো গ্রামকে লকডাউন করে প্রশাসন। এমন পরিস্থিতিতে বাজারের বেশিরভাগ দোকান বন্ধ থাকায় বিপাকে পড়েন ওই মার্কেটের ক্ষুদ্র তিনজন ব্যবসায়ী। তাদের দুর্ভোগের কথা চিন্তা করে মার্চ মাসের দোকান ভাড়া মওকুফ করার ঘোষণা দেন মার্কেট মালিক মুসা প্রামাণিক। যদি করোনা পরিস্থিতি আরও দীর্ঘায়িত হয় সে ক্ষেত্রে এপ্রিল মাসের ভাড়াও মওকুফ করা হতে পারে।

এ বিষয়ে মার্কেট মালিক মুসা প্রামাণিক বলেন, করোনার কারণে ওরা দোকান খুলতে পারেনি, ব্যবসা করতে পারেনি। সে জন্য আমিও তাদের মার্চ মাসের ভাড়া মওকুফ করে দিয়েছি। পরে করোনা পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেব। আমি গরীব মানুষ, এর চয়ে বেশি কিছু করার সাধ আমার তো সাধ্য নেই।

মার্কেটের ক্ষুদ্র ব্যবসায়ী চা স্টল মালিক হাসিনুর রহমান বলেন, মুসা ভাই একজন গরীব মানুষ হিসেবে যে উদারতার পরিচয় দিয়েছেন তা এই মুহূর্তে আমাদের খুবই উপকার হল। তাকে দেখে অন্য মার্কেট মালিকও যেন ভাড়া মওকুফ করায় উদ্বুদ্ধ হয় এমন আহ্বান জানাই।

পূর্ববর্তি সংবাদদুই টিভি সাংবাদিকের পর এবার করোনায় আক্রান্ত হলেন পত্রিকার ক্রাইম রিপোর্টার
পরবর্তি সংবাদশেনজেন শহরের পর এবার গোটা চীনে নিষিদ্ধ হচ্ছে কুকুরের মাংস!