মুন্সীগঞ্জে দুই নারীসহ সাত করোনা রোগী শনাক্ত

ইসলাম টাইমস ডেস্ক: মুন্সীগঞ্জে দুই নারীসহ সাত করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার মধ্যরাতে তাদের করোনা শনাক্তের তথ্য নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।

এর মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলার এক নারী এবং সিরাজদিখানে আরেক নারী রয়েছেন। বাকি পাঁচ পুরুষের মধ্যে গজারিয়ায় দুজন। তারা হলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (সেকমো) এবং আরেকজন একই উপজেলার একটি গ্রামের।

শনিবার সিভিল সার্জন আবুল কালাম আজাদ এ তথ্য গণমাধ্যমকে  নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার মধ্য রাতে জরুরি ফোনে ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে বিষয়টি অবহিত করা হয়। এ নিয়ে মুন্সীগঞ্জ, গজারিয়া, সিরাজদিখান, শ্রীনগর এবং টঙ্গীবাড়ি উপজেলায় রাতেই সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে।

মুন্সীগঞ্জের সিভিল সার্জন আরও জানান, আপতত গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ বন্ধ রাখা হয়েছে। করোনা আক্রান্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের সঙ্গে যারা ডিউটি করেছেন তাদের হোম কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।

করোনা শনাক্ত সবার সঙ্গেই আইইডিসিআর এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তারা কথা বলেছেন। সাতজনের শারীরিক অবস্থা এখনও গুরুতর নয়।

 

পূর্ববর্তি সংবাদহে আল্লাহ! পেয়ে হারানোর বেদনায় কাতর আমরা !
পরবর্তি সংবাদলকডাউন-কারফিউ তুলে নিলে পরিণতি কী হবে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা