চাল চোরদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড চান কর্নেল অলি

ইসলাম টাইমস ডেস্ক:  লকডাউনের কারণে সমগ্র দেশে কয়েক কোটি হতদরিদ্র এবং  অতি কষ্টে জীবন যাপন করা বেকার মানুষের কষ্ট লাঘবের জন্য সরকারের পক্ষ থেকে স্বল্পমূল্যে চাল এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বিতরণের ব্যবস্থা নেয়া ত্রাণ সামগ্রী  যে সব দুর্নীতিবাজরা  আত্মসাৎ ও চুরি করতে ব্যস্ত তাদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়া উচিত বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ও জাতীয় মুক্তিমঞ্চের আহ্বায়ক ড. কর্নেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম।

শনিবার এক বিবৃতিটি কর্নেল (অবঃ) অলি আহমদ বলেন, জাতির এই ক্রান্তিকালে যারা গরীবের হক মেরে খায় তাদের প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেয়া উচিত। কারণ এরা দেশের শত্রু এবং মানবতার শক্রু। এ ধরনের পশুদের বেঁচে থাকার কোন অধিকার নেই।

তিনি সরকারের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, সরকারকে অনুরোধ করবো এই ত্রাণ সামগ্রী এবং স্বল্পমূল্যের চালগুলো সশস্ত্র বাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে বিতরণ করা একান্তই প্রয়োজন ।এতে করে হতদরিদ্র, বেকার শ্রমিকরা উপকৃত হবে এবং জনগণও শান্তিতে থাকবে।

পূর্ববর্তি সংবাদকরোনা : সময়-অসময়
পরবর্তি সংবাদডাক্তারদের দায় ও চিকিৎসা ব্যবস্থাপনা!