বরিশাল ও খুলনা বিভাগের কর্মকর্তাদের সাথে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতি নিয়ে বরিশাল ও খুলনা বিভাগের জেলাগুলোর কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রবিবার (১২ এপ্রিল) ভিডিও কনফারেন্স করবেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে দুই বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন তিনি। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার সরাসরি সম্প্রচার করবে।
এর আগে ৭ এপ্রিল প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও সিলেট বিভাগের ১৫ জেলার প্রতিনিধি, কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছিলেন। সেখানে তিনি করোনাভাইরাস মোকাবিলার জন্য বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। খবর বাসস।

 

পূর্ববর্তি সংবাদমৃতের সংখ্যায় ইতালিকে ছাড়িয়ে গেল যুক্তরাষ্ট্র
পরবর্তি সংবাদঅবৈধ অবস্থানকারীদের জন্য কুয়েতে সাধারণ ক্ষমা ঘোষণা