দিনাজপুরে সেমি লকডাউন!

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে বাইরে বের না হওয়া, যান চলাচল না করার ওপর কঠোর বিধি–নিষেধ আরোপ করেছে দিনাজপুর জেলা প্রশাসন।

গতকাল শ‌নিবার রাতে জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম স্বাক্ষ‌রিত এক গণ‌বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তবে প্রশাসন বলছে, এটি লকডাউন না। সেমি লকডাউন বা মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা। পরের পদক্ষেপ হবে লকডাউন।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিনাজপুরে সব ধরনের যানবাহনের প্রবেশ ও বের হওয়া বন্ধ থাকবে। অতি প্রয়োজনে রিকশায় একজনের বেশি যাত্রী এবং মোটরসাইকেলে চালক ছাড়া আর কোনো আরোহী থাকতে পারবে না। এ ছাড়া সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ঘরের বাইরে যেতে মানা। এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচলও সীমিত করা হয়েছে।

এই আদেশে জরুরি সেবা কাজে নিয়োজিত কর্মী ও যানবাহন চলাচলের ক্ষেত্রে শিথিল থাকবে বলে বলা হয়েছে। তবে অন্যদের চলাচল নিয়ন্ত্রণ করতে জেলার সব প্রবেশ ও বহির্গমন স্থানে তল্লাশিচৌকি বসানো হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দিনাজপুর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযু‌ক্তি) সানিউল ফেরদৌস বলেন, ‌’বিষয়‌টি আসলে লকডাউন না। সেমি লকডাউন বা মানুষের চলাচল নিয়ন্ত্রণ করা। পরের পদক্ষেপ হবে লকডাউন।’

পূর্ববর্তি সংবাদনববর্ষের সব অনুষ্ঠান বন্ধ থাকবে,আবারও জানালেন প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদচাল চুরি ঠেকাতে সেনা মোতায়েনের দাবি রিজভীর