একদিনে সর্বোচ্চ শনাক্ত ২০৯, মৃত্যু ৭ জনের: আইডিসিআর

ইসলাম টাইমস ডেস্ক: গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ২৪ ঘণ্টায় একদিনে সর্বোচ্চ ২০৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্তের খবর জানালো আইইডিসিআর। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৪৬ জন। মোট শনাক্তের সংখ্যা ১০১২ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় কেউ সুস্থ হয়ে বাড়ি যাননি। এখন পর্যন্ত সর্বমোট সুস্থ হয়েছেন ৪২ জন।

১৪ এপ্রিল (মঙ্গলবার) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আইডিসিআর এমন খবর দিয়েছে।

এতে বলা হয়, এ সময়ে এক হাজার ৯০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে সংক্রমিত হয়েছেন ২০৯ জন। আর সর্বমোট আক্রান্ত ব্যক্তি এক হাজার ১২ জন।

আইইডিসিআরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা বলেন, এখন পর্যন্ত চার হাজার ৪২ জন আইসোলেশন থেকে মুক্ত হয়েছেন। আমাদের মোট আইসোলেশন শয্য আছে সাত হাজার ৬৯৩টি।

‘আর এখন পর্যন্ত সব মিলিয়ে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন ৪২৯ জন। বর্তমানে হোম কোয়ারেন্টিনে আছেন সবমিলিয়ে ২৬ হাজার ৭৫২ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে নেয়া হয়েছে ৮৯ জনকে।’

সবমিলিয়ে মোট আইসোলেশনে আছেন ৩৮৩ জন বলেও জানান নাসিমা সুলতানা। তিনি জানান, সব হাসপাতালে আইসিইউর সংখ্যা আছে ১৯২টি। ডায়ালাইসিস ইউনিট আছে ৪০টি।

নাসিমা সুলতানা বলেন, করোনাভাইরাসের সুরক্ষা নিজেকেই নিতে হবে। পরস্পর অন্তত তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

পূর্ববর্তি সংবাদঢাকার ‘আজগর আলী হাসপাতালে’ ভর্তি করা হল আল্লামা শাহ্ আহমদ শফীকে
পরবর্তি সংবাদকরোনার মধ্যেই বাংলাবান্ধা সীমান্ত দিয়ে দেশে ফিরলেন ৮ বাংলাদেশি