আল্লামা আহমদ শফীর সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাইলেন পীর সাহেব চরমোনাই

ইসলাম টাইমস ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (পীর সাহেব চরমোনাই)।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, আহমদ শফী সাহেব সাহেব আমাদের সকলের জন্য ছায়াস্বরূপ। তিনি দল মত নির্বিশেষে ইসলামপ্রিয় সকল মানুষের মুরুব্বী। দেশ ও জাতির প্রয়োজনে তার শারীরিক সুস্থতা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।

এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশের  সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম ও মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ অপর বিবৃতিতে আল্লামা শাহ আহমদ শফীর রোগমুক্তি কামনায় জন্য দেশবাসীকে বিশেষভাবে দোয়ার আহবান জানিয়েছেন।

উল্লেখ্য, আল্লামা শফী উন্নত চিকিৎসার জন্য এয়ার এম্বুলেন্সে আজ চট্টগ্রাম থেকে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদতুর্কি সংবাদ মাধ্যম আনাদোলু-টিআরটি নিষিদ্ধ হল সৌদি আরবে!
পরবর্তি সংবাদনারায়ণগঞ্জে মার্কেটে আগুন, পুড়ে গেল ৫০ দোকান