রমযান এবং তারাবী বিষয়ে দারুল উলুম দেওবন্দের নির্দেশনা

ইসলাম টাইমস ডেস্ক: দিন দিন বেড়েই চলছে করোনার প্রকোপ। বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৪১ হাজার। করোনা ভয়াবহতার মধ্যেই আসছে রমযান। রমযানে মুসলমানদের রয়েছে তারাবী এবং রোযার মতো গুরুত্বপূর্ণ ইবাদত।

এদিকে করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে সমাগম এড়িয়ে চলার পাশাপাশি মসজিদের জামাতের ব্যাপারে বিশ্বব্যাপীই রাষ্ট্রীয়ভাবে নির্দেশনা জারি করা হয়েছে। তাই করোনা পরিস্থিতিতে আসন্ন রমযান ও তারাবী বিষয়ে মুসলমানদের প্রতি বিশেষ দিক নির্দেশনা দিয়েছে উপমহাদেশের অন্যতম দ্বীনী বিদ্যাপীঠ দারুল উলুম দেওবন্দ।

প্রতিষ্ঠানটির মোহতামিম মাওলানা আবুল কাসেম নুমানী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে করোনা সংক্রমণ থেকে বাঁচতে স্বাস্থ্যকর্মীদের পরামর্শ এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা মোতাবেক তারাবীও পাঁচ ওয়াক্ত নামাযের মতো নিজেদের ঘরে বা মসজিদে জামাতের সাথে আদায় করার প্রতি আহ্বান করা হয়।
তবে রমযানে কুরআন তিলাওয়াত, বেশি বেশি দোয়া, দুরুদ, ইসতেগফারের ইহতামাম করার প্রতি বিজ্ঞপ্তিতে আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রমযানের তারাবী বিষয়ে শিগগিরই দারুল উলূম থেকে ফতোয়া প্রকাশ করা হবে।
পূর্ববর্তি সংবাদসামাজিক নির্মমতা বাড়িয়ে দিচ্ছে করোনা সংকট!
পরবর্তি সংবাদবারিধারার বৈঠকে শীর্ষ আলেমদের দাবি: সুস্থ মুসল্লিদের জন্য মসজিদ উন্মুক্ত করে দিন