মাওলানা জুবায়ের আহমদ আনছারীর ইন্তেকাল

ইসলাম টাইমস ডেস্ক: আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন মাওলানা জুবায়ের আহমদ আনছারী ইন্তেকাল করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ (১৭ এপ্রিল) সন্ধায় তিনি ইন্তেকাল করেন বলে ইসলাম টাইমসকে জানিয়েছেন জুবায়ের আহমদ আনছারী প্রতিষ্ঠিত মাদরাসার নাজেমে তালিমাত মাওলানা মুস্তাফিজুর  রহমান।

দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর আজ বিকেলে নিজ বাড়িতে মারা যান দেশের কোটি হৃদয়ের প্রিয় ওয়ায়েজ মাওলানা জুবায়ের আহমদ আনছারী।

মুত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে ও  অসংখ্য শুভাকাঙ্কী রেখে যান তিনি। তার ইন্তেকালে ইতোমধ্যে দেশের আলেম সমাজের মধ্যে শোক নেমে এসেছে।

এখন পর্যন্ত মাওলানা জুবায়ের আহমদ আনছারীর জানাজার ব্যাপারে কিছু জানা যায়নি।

পূর্ববর্তি সংবাদকরোনা লকডাউনের মধ্যে ভারতের ‘করোনা হটস্পট’ কর্ণাটকে হিন্দু রথযাত্রায় গণ জমায়েত
পরবর্তি সংবাদনন্দিত ওয়ায়েজ জুবায়ের আহমদ আনসারীর জানাজা আগামীকাল সকাল ১০টায়