জামিয়া রহমানিয়া বেড়তলার আঙ্গিনায় চির নিদ্রায় শায়িত হলেন মাওলানা জুবায়ের আহমদ আনসারী

ইসলাম টাইমস ডেস্ক: ছেলে মাওলানা আসাদুল্লাহ আনসারীর ইমামতিতে জানাজা শেষে নিজের প্রতিষ্ঠিত জামিয়া রহমানিয়া বেড়তলা ব্রাহ্মণবাড়িয়া মাদরাসার আঙ্গিনায় শুভাকাঙ্ক্ষী ও দেশের বিশিষ্ট আলেমদের ভালবাসায় সিক্ত হয়ে  চির নিদ্রায় শায়িত হলেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা জুবায়ের আহমদ আনসারী।

আজ শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় জামিয়া রহমানিয়া বেড়তলা ব্রাহ্মণবাড়িয়া মাদরাসা সংলগ্ন ঈদগাহ মাঠে  তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

ইসলাম টাইমসকে এতথ্য নিশ্চিত করেছেন জামিয়া রাহমানিয়া বেড়তলার নাজেমে তালিমাত মাওলানা মুস্তাফিজুর  রহমান।

এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধায় তিনি ইন্তেকাল করেন।

দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর গতকাল সন্ধায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন দেশের কোটি হৃদয়ের প্রিয় ওয়ায়েজ আল্লামা জুবায়ের আহমদ আনছারী।

মুত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ৪ মেয়ে ও  অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে যান তিনি। তার ইন্তেকালে ইতোমধ্যে দেশের আলেম সমাজের মাঝে  শোক নেমে এসেছে।

কুরআন হাদিসের বাণী শুনিয়ে দেশের কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া  প্রথিতযশা এ আলেম হবিগঞ্জের বাহুবল, সিলেটের গওহরপুর  মাদরাসায় পড়াশোনা করেন।

 

পূর্ববর্তি সংবাদভারতীয় নৌবাহিনীর ঘাঁটিতে করোনার প্রভাব, আক্রান্ত ২০
পরবর্তি সংবাদচীনের মতো সব দেশকেই মৃত্যুর হিসাব সংশোধন করতে হবে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা