ইসলাম টাইমস ডেস্ক: শুরু হয়েছে একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন। শনিবার বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে নিয়ম রক্ষার এই সংসদ অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে স্পিকার করোনাভাইরাসের প্রেক্ষাপট তুলে ধরেন।
করোনাভাইরাসের কারণে এই অধিবেশনের মেয়াদ অত্যন্ত সংক্ষিপ্ত হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
সিনিয়র সংসদ সদস্য এবং ঢাকার বাইরে অবস্থানকারী সংসদ সদস্যদের অধিবেশনে উপস্থিত হতে নিরুৎসাহিত করা হয়েছে। সংসদ সদস্যদের অধিবেশন কক্ষে বসার সময় সামাজিক দূরত্ব নিশ্চিত করা হয়েছে।
এদিকে অধিবেশন চলাকালে সংসদ ভবনে সমাগম এড়াতেও নানা পদক্ষেপ নিয়েছে সংসদ। গণমাধ্যমকর্মীদের সংসদ টেলিভিশনের সরাসরি সম্প্রচার দেখে অধিবেশনের খবর সংগ্রহ করার অনুরোধ করা হয়েছে।
















