প্রশাসনের ৮ জন কর্মকর্তার করোনা শনাক্ত

ইসলাম টাইমস ডেস্ক: প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের মধ্যে অন্তত ৮ জন করোনায় (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন। মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সূত্রে বিষয়টি জানা গেছে।

এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন জানিয়েছেন, তার কাছে আসা তথ্য অনুযায়ী এ পর্যন্ত ছয়জনের খবর তিনি জানেন। এর মধ্যে দুর্নীতি দমন কমিশনের পরিচালক জালাল সাইফুর রহমান গত ৬ এপ্রিল মারা গেছেন। তিনি প্রশাসন ক্যাডারের ২২ ব্যাচের কর্মকর্তা ছিলেন।

রবিবার বিকালে জনপ্রশাসন সচিব গণমাধ্যমকে বলেন, যারা আক্রান্ত হয়েছেন তাদের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চিকিৎসা করা হচ্ছে। সেই সঙ্গে যারা মাঠে তাদের সংস্পর্শে ছিলেন তাদেরকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।

তিনি বলেন, দেশের প্রশাসনসহ সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সতর্কতা বজায় রেখে কাজ করার জন্য আগে থেকেই নির্দেশ দেয়া আছে। একজন অফিসারের উপর অনেক কাজের দায়িত্ব। তাই তারা বেশি আক্রান্ত হয়ে গেলে পুরো দেশের কাজের সমস্যা হবে।

ইউসুফ হারুন আরও জানান, নারায়ণগঞ্জে ইতিমধ্যে দু’জন নতুন কর্মকতা নিয়োগ দেয়া হয়েছে। আশা করি কাজের কোনো সমস্যা হবে না।

পূর্ববর্তি সংবাদকরোনা চিকিৎসায় সফলতার দাবি করা ইসরায়েলে আক্রান্ত ১৩ হাজার ছাড়িয়েছে
পরবর্তি সংবাদঅবসরপ্রাপ্ত কর্মচারী ও স্টাফদের বেতন দিতেই ট্রেনটি সিলেট গেছে : রেলমন্ত্রী