সরকারি হিসাবের বাইরেও যুক্তরাজ্যে করোনায় প্রাণ হারিয়েছেন প্রায় ৭ হাজার মানুষ!

ইসলাম টাইমস ডেস্ক: যুক্তরাজ্যে সরকারি হিসাবের বাইরেও করোনায় প্রাণ হারিয়েছেন প্রায় ৭ হাজার ৫০০ মানুষ। এ তথ্য প্রকাশ করেছে কেয়ার ইংল্যান্ড নামের দেশটির একটি চ্যারিটি সংস্থা।

সংস্থাটি জানিয়েছে, গত ১লা এপ্রিল থেকে তাদের করা হিসাব অনুযায়ী বৃটেনে বাড়িতে বসে প্রাণ হারিয়েছেন প্রায় ৭৫০০ জন।

এতে দেখা গেছে, কোভিড নাইন্টিনে প্রাণ হারিয়েছেন সরকারি হিসাবের বাইরেও প্রায় ৭৫০০ মানুষ। এদিকে এ সপ্তাহে বৃটিশ সরকারের এক হিসাবে জানানো হয় যে, ১৪০০ এর মত বৃটিশ হয়ত কোভিড নাইন্টিনে হাসপাতালের বাইরে প্রাণ হারিয়েছেন। কেয়ার ইংল্যান্ডের হিসাবে পাওয়া মৃতের সংখ্যা এর ৫ গুন প্রায়।

দেশটির গণমাধ্যম ডেলি টেলিগ্রাফকে কেয়ার ইংল্যান্ডের প্রধান নির্বাহী মার্টিন গ্রিন বলেন, যথাযথ পরীক্ষা ছাড়া একদম সঠিক সংখ্যা নির্ধারণ কঠিন। তারপরেও আমরা ১লা এপ্রিল থেকে এদেশের মৃত্যুর হার দেখেছি। এর সঙ্গে পূর্ববর্তী বছরগুলোর পার্থক্য বের করেছি।

পূর্ববর্তি সংবাদত্রাণের দাবিতে রংপুরে সড়ক অবরোধ, বিক্ষোভ
পরবর্তি সংবাদশ্রমিকদের বেতন পরিশোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করুন: পীর সাহেব চরমোনাই