কোয়ারেন্টিনে থাকা পুলিশ সদস্যের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকার রাজারবাগে কোয়ারেন্টিনে থাকা ট্রাফিক পুলিশের এক সদস্য মারা গেছেন। রবিবার রাতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজারবাগ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসাধীন সোমবার সকালে তার মৃত্যু হয়। খবর বিডিনিউজের।

ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের দক্ষিণ বিভাগের উপ কমিশনার জয়দেব চৌধুরী জানান, ওই কনস্টেবল অসুস্থ অবস্থায় পরীক্ষা করা হলে করোনাভাইরাস ‘নেগেটিভ’ এসেছিল। মৃত্যুর পর নমুনা ফের আইইডিসিআরে পাঠানো হয়েছে। ফলাফল আসার পর সে অনুযায়ী দাফনের ব্যবস্থা নেওয়া হবে। এই পুলিশ সদস্যের লাশ আপাতত হিমঘরে রাখা হয়েছে।

২০০২ সালে পুলিশে যোগদান করা এই কনস্টেবলের বাড়ী ঝিনাইদহে। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলে রেখে গেছেন।

পুলিশের দায়িত্বশীল এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, জ্বর-কাশি হওয়ায় গত ১৫ এপ্রিল থেকে কোয়ারেন্টিনে ছিলেন এই কনস্টেবল। তখন পরীক্ষায় তার করোনাভাইরাস ‘নেগেটিভ’ এসেছিল।

পূর্ববর্তি সংবাদসুস্থ হয়ে উঠছেন আল্লামা আহমদ শফী, করোনা টেস্ট নেগেটিভ
পরবর্তি সংবাদপ্যারিসে পানিতে করোনাভাইরাসের সন্ধান!