ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাসে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৪৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা ৪২ হাজার ৯৪ জনে দাঁড়ালো।
এছাড়া দেশটিতে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৯২ হাজার ৭৫৯ জন। আক্রান্ত ও মৃতের সংখ্যায় দেশটির অবস্থান সবার শীর্ষে। তবে আশার খবর গত কয়েক দিন ধরে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা কমছে।
এদিকে বিশ্ব ব্যাপী এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৪ লাখ ৮১ হাজার ৩৬৭ জন। এখন পর্যন্ত মারা গেছে ১ লাখ ৭০ হাজার ৪৩৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৬ লাখ ৪৬ হাজার ৮৬২ জন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহানে সর্বপ্রথম এই ভাইরাসের আবির্ভাব ঘটে। এরপর একে একে বিশ্বের ১৮০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এই ভাইরাস।
















