
ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে রমজান মাস জুড়ে মিসরে রাত্রিকালীন কারফিউ জারি করা হচ্ছে।
বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী মোস্তফা মাদবোলি এ ঘোষণা দেন।খবর-আল আরাবিয়ার
টেলিভিশনে প্রচারিত এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী বলেন, কারফিউ শুরু হবে ৮টার পরিবর্তে রাত ৯ টা থেকে, চলবে সকাল ৬টা পর্যন্ত।
বিশ্ব স্বাস্থ্যা সংস্থার তথ্যানুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশটিতে এ পর্যন্ত ২৫০ জনের মৃত্যু হয়েছে। আর এ ভাইরাসটিতে এ পর্যন্ত ৩ হাজার ৩০০ জন আক্রান্ত হয়েছেন।
দেশটির পক্ষ থেকে সন্ধ্যার মধ্যেই সবাইকে পরিবারের সঙ্গে ঘরে থাকতে বলা হয়েছে। আর রমজান উপলক্ষে সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
প্রধানমন্ত্রী মাদোলি বলেন, নিত্য প্রয়োজনীয় দোকান ও খাবার সরবরাহের জন্য রেস্টুরেন্টের ওপর নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। যদি আক্রান্তের সংখ্যা বেশি ছড়িয়ে পড়ে তাহলে পুনরায় কারফিউ জারি করতে কর্তৃপক্ষ প্রস্তুত রয়েছে।
তিনি বলেন, সরকার দুই সপ্তাহের পরিসখ্যান পর্যালোচনা করে দেখবে।
এর আগে করোনার বিস্তার এড়াতে মিসর মার্চ মাস থেকে দেশটির বিমানবন্দর ও হোটেল বন্ধসহ অন্যান্য পদক্ষেপ















