করোনা থেকে সুরক্ষা পেতে জনসচেতনতা তৈরিতে আলেম সমাজ

নুরুদ্দীন তাসলিম।।

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে সবাই জনসচেতনতা তৈরি করছেন নিজ নিজ অবস্থান থেকে। এ জনসচেতনতা তৈরিতে পিছিয়ে নেই দেশের আলেম সমাজ। নানামূখী সেবার মাঝে সচেতনা তৈরিতেও বেশ অবদান রাখছেন তারা।

করোনার প্রভাব থেকে সুরক্ষা পেতে জনসচেতনতা তৈরিতে আলেম সমাজের উদ্যোগ নিয়ে আজকের এই আয়োজন।

করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে রাজধানীসহ দেশের ৬৪ জেলাতে টিম গঠন করে জীবাণুনাশক স্প্রে করছে ইকরামুল মুসলিমীন ফাউন্ডেশন। এছাড়াও সংগঠনটি রাজধানীর যাত্রাবাড়ী, শনির আখড়া, মাতুয়াইল, ডেমরাসহ বিভিন্ন এলাকায়  হ্যান্ড স্যানেটাইজার ও ফ্রি মাস্ক বিতরণ করেছে বলে ইসলাম টাইমসকে জানান সংগঠনের সেক্রেটারী মুফতি মুহিবুল্লাহ।

এদিকে বাংলাদেশ খেলাফত  যুব মজলিস ঢাকা মহানগরীর উদ্যোগে রাজধানীর বিভিন্ন এলাকায় জীবাণুনাশক স্প্রে ছিটানোসহ পথচারীদের জন্য হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়ার ব্যবস্থাও করা হয়।

এছাড়া সংগঠনটি  দোকানপাট, শিক্ষা প্রতিষ্ঠান ও বাসা বাড়ির আশপাশেও জীবাণুনাশক স্প্রে করে, বিভিন্ন মসজিদে হ্যান্ড স্যানিটাইজারও বিতরন করেছে।

করোনা সংকটকালে জরুরী স্বাস্থ্য সেবার জন্য সংগঠনটি চারজন ডাক্তারের সমন্বয়ে একটি চিকিৎসা সেল তৈরি করে তাদের ভেরিফাইড ফেসবুক পেজে ডাক্তারদের নাম্বার দিয়েছে। সে নাম্বারে ফোন করে কেউ চাইলে জরুরী সেবা নিতে পারবেন।

অপরদিকে বাংলাদেশ  ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের পক্ষ থেকে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট বিপর্যয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় জনসচেতনতা তৈরিতে ফ্রি মাস্ক ও  জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়।

আরো পড়ুন: করোনায় ত্রাণ: প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা কতটা নজরে আছেন?

এদিকে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্বাস্থ্য কমপ্লেক্স ও হাসপাতালে পিপি, মাস্ক, স্যানেটাইজার, গ্লাভসহ জরুরী প্রয়োজনীয় জিনিসপত্র ফ্রিতে বিতরণ করেছে বাসমাহ ফাউন্ডেশন।

এছাড়া বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় কওমি শিক্ষার্থীরা নিজ অর্থায়নে সাধারণ মানুষের মাঝে ফ্রি মাস্ক ও হ্যান্ড স্নেযাটাইজার বিতরণ ও ওষুধ ছিটিয়ে বিভিন্ন যানবাহন জীবাণুমুক্ত কর্মসূচি পালন করে আসছে।

পূর্ববর্তি সংবাদমুসলিম উম্মাহকে রমজানের শুভেচ্ছাবার্তা জাস্টিন টুড্রোর
পরবর্তি সংবাদসোহরাওয়ার্দী হাসপাতালে দেওয়া হবে না করোনা রোগীদের চিকিৎসা!