ইসলাম টাইমস ডেস্ক: সিলেটের খ্যাতনামা আলেম মাওলানা আব্দুল মুকিত জালালাবাদী রহ. গত রাত ১১: ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জানা যায়, দীর্ঘ দিন থেকে এই আলেম ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধিন ছিলেন। গত রাত ১১: ৩০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
তিনি জামেয়া মাহমুদিয়া সোবহানীঘাট, সিলেটের সাবেক মুহাদ্দিস এবং সিলেট দারুল হুদা মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা ও শিক্ষা সচিব ছিলেন। আল ফাউজুল কাবীরের শরাহ আল কাউলুন নাসিরসহ আরও বিভিন্ন গ্রন্থ তিনি প্রণয়ন করেছেন।
















