আবারও গুরুতর অসুস্থ রুহুল কবির রিজভী, সুস্থতার জন্য দোয়া কামনা

ইসলাম টাইমস ডেস্ক: আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল রোববার থেকে তার পেটে প্রচণ্ড ব্যাথা ও বমি হচ্ছে।

বর্তমানে তিনি বাসায় বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম রিজভীর চিকিৎসার তত্ত্বাবধানে আছেন। রুহুল কবির রিজভী সকলের দোয়া কামনা করেছেন।

রুহুল কবির রিজভী ১৯৮৪ সালে এরশাদ বিরোধী আন্দোলনের সময় পেটে গুলিবিদ্ধ হলে সাবএকিউট ইনটেস্টাইনাল অবসট্টাকসন সমস্যায় ভোগেন। তার পেটে অস্ত্রোপচার থেকে এ সমস্যা হয়। এ রোগের জন্য পূর্বে তিনি আমেরিকায় অপারেশন করেছিলেন। মাঝে মাঝে তিনি কম্প্লিকেশন বা সমস্যায় ভোগেন।

রুহুল কবির রিজভী বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ থাকা অবস্থায় গত বছর এ রোগে ভুগছিলেন। এসময় তার পেটে প্রচন্ড ব্যথা ও বমি হয়।

পূর্ববর্তি সংবাদকরোনা পরিস্থিতি উন্নতি না হলে শিক্ষাপ্রতিষ্ঠান সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ : প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদআযান বন্ধের নির্দেশের প্রতিবাদে ভারতে ‘আজানবন্ধনেহিহোগা’ হ্যাশট্যাগ চালু