করোনা মহামারীর মধ্যেই ইসরাইলে আবারো ব্যাপক বিক্ষোভ

ইসলাম টাইমস ডেস্ক: করোনা ভাইরাস মহামারীর মধ্যেও সরকারবিরোধী বিক্ষোভে ইসরায়েলের রাস্তায় নেমেছেন হাজার হাজার মানুষ। তেল আবিবের রবিন স্কয়ারে সমবেত হয়ে বিক্ষোভ করেছেন তারা।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীরা সারিবদ্ধভাবে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়ান। মুখে মাস্ক ও হাতে ইসরায়েলের পতাকা নিয়ে ঐক্যবদ্ধ সরকার গঠনের বিরুদ্ধে তুমুল বিক্ষোভ করেন তারা।

জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, ইসরয়েলে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৩৯৮ জন। মারা গেছেন অন্তত ১৯৯ জন। করোনা প্রতিরোধে দেশজুড়ে জরুরি স্বাস্থ্য সতর্কতা জারি রয়েছে সেখানে। তবে এর মধ্যেও ‘গণতন্ত্র রক্ষায়’ রাস্তায় নেমেছেন হাজারও মানুষ।

গত সোমবার করোনা পরিস্থিতি মোকাবিলায় সাবেক সেনাপ্রধান বেনি গান্টজের নেতৃত্বাধীন ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে ঐক্যের সরকার গঠনের চুক্তি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

পূর্ববর্তি সংবাদচতুর্থ দফায় ৭ মে পর্যন্ত বাড়ানো হলো বিমান চলাচলে নিষেধাজ্ঞা
পরবর্তি সংবাদবকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ