ত্রাণের দাবিতে নারায়ণগঞ্জে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

ইসলাম টাইমস  ডেস্ক: ত্রাণের দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। আজ বুধবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডেৱ সাইনবোর্ড এলাকায় সড়ক অবরোধ করে রাখেন তারা।

আন্দোলনকারী শ্রমিকদের দাবি , যাত্রীবাহী পরিবহন বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে তারা নিদারুণ কষ্টে দিনযাপন করছেন। তাদের ঘরে খাবার নেই। ফলে পরিবার-পরিজন নিয়ে অনাহারে তাদের দিন কাটছে। কেউই তাদের সাহায্য দিতে এগিয়ে আসছে না ।

আন্দোলনকারী শ্রমিকরা আরো জানান, বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন। সরকার বলছে অনেক ত্রাণ বিতরণ হচ্ছে- অথচ আমরা কোনো ত্রাণ পাচ্ছি না। কিছুদিন আগে আমাদের ত্রাণ দেয়ার কথা বলে আমাদের আইডি কার্ডের ফটোকপি ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি নেয়া হয়েছে। কিন্তু এক সপ্তাহ পার হয়ে গেলেও আমরা কোনো ত্রাণ পাচ্ছি না।

এদিকে অবরোধের খবর পেয়ে ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয় তারা আন্দোলনকারী শ্রমিকদের ত্রাণের ব্যবস্থা করবেন এমন আশ্বাস দিলে দুই ঘণ্টা পর শ্রমিকরা সড়ক থেকে অবরোধ তুলে নেয়।

পূর্ববর্তি সংবাদমৃত্যুপুরী নিউ ইয়র্কে ২৪ ঘন্টায় আরও ১১ বাংলাদেশির মৃত্যু
পরবর্তি সংবাদরোযা কবুল হওয়ার ৬ টি শর্ত