ইসলাম টাইমস ডেস্ক: দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৬৪ জন।
এ নিয়ে মোট মারা গেছেন ১৬৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৬৬৭ জন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।
এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৩১ লাখ ৯১ হাজার ৮২৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ২৮ হাজারের বেশি মানুষ। বিপরীতে সেরে উঠেছেন ১০ লাখ ৭ হাজার ১৩৬ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হয়েছে ১৬৮ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬৬৭ জন।
















