ইসলাম টাইমস ডেস্ক: মহামারির সংকটকালে বিপদগ্রস্থ অধীনস্থদের পাশে দাঁড়াতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন।
গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতেে এ আহ্বান জানান তিনি।
বিবৃতিতে মুফতি সুলতান মহিউদ্দিন বলেন, ইসলাম শ্রমিকের সাথে ভাল ব্যবহারের শিক্ষা দিয়েছে। ইসলামী আদর্শে মনিব-গোলাম, বড়-ছোট, ধনী-গরীব ও মালিক-শ্রমিক সবাই সমান।
তিনি বলেন, ইসলামে শ্রমিক-মালিকের সম্পর্ক হবে পিতা-সন্তানের ন্যায়। পরিবারের সদস্যদের মতই শ্রমিকের খোঁজ-খবর নেয়া, সুখ-দুঃখ ও সুবিধা-অসুবিধার মুহুর্তে শ্রমিকদের খেয়াল রাখা ও পাশে দাঁড়ানো মালিকের নৈতিক দায়িত্ব ও কর্তব্য।
রাসূল (সা) বলেছেন, ‘‘তোমাদের অধীন ব্যক্তিরা তোমাদের ভাই। আল্লাহ তা’য়ালা যে ভাইকে তোমার অধীন করে দিয়েছেন তাকেতা-ই খেতে দাও, যা তুমি নিজে খাও। তাকে তা-ই পরিধান করতে দাও, যা তুমি নিজে পরিধান কর।’’ (বুখারী শরীফ)
তাই করোনা মহামারির এ দুর্যোগপূর্ণ অবস্থায় বহু পরিবার অভাবগ্রস্থ ও কষ্টে দিনাতিপাত করছে। বিত্তবানদের উচিত তাদের সাহায্যে এগিয়ে আসা। বিশেষ করে প্রত্যেক মালিকের উচিত শমিকদের খোঁজ-খবর নেয়া তাদের পাশে দাঁড়ানো।
















