ইসলাম টাইমস ডেস্ক : আগামী শুক্রবার টংগী কলেজ গেইট পাইলট ময়দানে ওজাহাতি জোড় অনুষ্ঠিত হবে। টঙ্গী শবগুজারি মসজিদের অধীনে ৫০ হালকার উলামায়ে কেরাম ও তাবলিগি সাথীগণ যৌথ উদ্যোগে এ জোর অনুষ্ঠিত হবে। জোড়ে সাধারণ আলেমা উলামা ও সাধারণ মুসল্লি ও টঙ্গী শবগুজারির সাথীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
বিকাল ৩ টা থেকে শুরু হয়ে জোড়টি শেষ হবে এশা পর্যন্ত।
জোড়ে আমন্ত্রিত অতিথিদের মধ্যে রয়েছেন শায়খুল হাদিস আল্লামা আশরাফ আলী, আল্লামা নুর হুসাইন কাসেমি, মাওলানা আব্দুল কুদ্দুস, কাকরাইল মসজিদ ও টঙ্গী ইজতেমার খতিব মাওলানা মুহাম্মদ যুবায়ের, মাওলানা নুরুল ইসলাম ওলীপুরী, কাকরাইলের মুরুব্বি মাওলানা রবিউল হক, মাওলানা আব্দুল বার বিন ইঞ্জিনিয়ার আব্দুল মুকিত, মাওলানা আব্দুল মতিন, মাওলানা মুফতি দিলওয়ার হোসাইন, মাওলানা মাহফুজুল হক, মাওলানা সাজিদুর রহমান, মুফতি আমানুল হক, মুফতি নাজমুল হাসান, মুফতি কেফায়াতুললাহ আজহারী, মাওলানা মাসউদুল করীমসহ দেশবরেণ্য উলামায়ে কেরাম।
উল্লেখ্য, মারকাযুদ দাওয়াহ আলইসলামিয়া-এর আমিনুত তালিম মাওলানা আব্দুল মালেক বাদ মাগরিব আলোচনা করবেন।
















