ইসলাম টাইমস ডেস্ক: ভারত অধিকৃত কাশ্মীরে ‘জিম্মি উদ্ধার’ অভিযানে গিয়ে এক কর্নেল ও এক মেজরসহ দেশটির সেনাবাহিনীর ৫ সদস্য নিহত হয়েছেন। উত্তর কাশ্মীরের হান্দওয়ারা এলাকায় এ অভিযানে দুই স্বাধীনতাকামী যোদ্ধাও নিহত হয় বলে জানা গেছে। শনিবার রাতে ঘটে এই ঘটনা।
কর্মকর্তাদের বরাত দিয়ে দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার হান্দওয়ারার চাঞ্জমুল্লায় ওই ‘এনকাউন্টারে’ দুই স্বাধীনতাকামী যোদ্ধা নিহত হন।
ভারতীয় সেনা সূত্রে খবর, নিরাপত্তা বাহিনীর ঘেরাটোপে ছিল ‘জঙ্গিরা’। এর পর দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা।
নিহত নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা পাঁচজন উল্লেখ করে এএনআই এক টুইটে জানায়, মৃতদের মধ্যে একজন কমান্ডিং অফিসার, একজন ২১ রাষ্ট্রীয় রাইফেল, ২ সেনা এবং একজন জম্মু-কাশ্মীরের পুলিশ রয়েছেন। খবর দ্য হিন্দু ও এই সময়ের।
















