ইসলাম টাইমস ডেস্ক: করোনা সংক্রমণের বিস্তার রোধে কারাগারগুলোতে ভিড় কমাতে প্রায় ৩ হাজার সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দেওয়ার অংশ হিসেবে আজ দ্বিতীয় ধাপে ৩৮৫ জন মুক্তি পাচ্ছে।
তিন থেকে ছয় মাস সাজা খাটা এসব বন্দীদের রোববারই মুক্তি দিতে ইতিমধ্যে নির্দেশনা কারাগারগুলোতে পৌঁছেছে বলে কারা-অধিদপ্তরের এক কর্মকর্তা জানান।
অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন বলেন, ‘আজকের মধ্যে দ্বিতীয় ধাপের ৩৮৫ জন বন্দী মুক্তি পাবে বলে আশা করছি।’
ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারার প্রদত্ত ক্ষমতাবলে ২ হাজার ৮৮৪ জন বন্দীর অবশিষ্ট কারাদণ্ড মওকুফ করা হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
ছয় মাস থেকে এক বছর সাজাভোগকারী, তিন মাস ছয় মাস সাজাভোগকারী, তিন মাস পর্যন্ত সাজাভোগকারী বন্দীরা মহামারির কারণে এই মুক্তির সুযোগ পাচ্ছে।
সেই হিসেবে গতকাল শনিবার প্রথম ধাপে ছয় মাস থেকে এক বছর সাজাভোগকারী ১৭০ জনকে মুক্তি দেওয়া হয়েছিল। আজ রোববারসহ দুই ধাপে মুক্তি পাবে ৫৫৫ জন বন্দী।
















