সৌদিতে করোনায় আক্রান্ত ৩৭১৭ বাংলাদেশি, মৃত ৫৫

ইসলাম টাইমস ডেস্ক: সৌদি আরবে করোনাভাইরাসে বাংলাদেশি আক্রান্তের সংখ্যা বেড়েই চলছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। দূতাবাসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশটি ৩ হাজার ৭১৭ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে করোনায় প্রাণ গেছে ৫৫ বাংলাদেশির।

গত ২ মার্চ থেকে সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে করোনা শনাক্ত শুরু করে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটিতে এ পর্যন্ত ৩ লাখ ৬৫ হাজার ৯৩ জন বিদেশি এবং সৌদি নাগরিকের করোনাভাইরাস টেস্ট করা হয়েছে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৬৫৬ জন। প্রাণহানি হয়েছে ১৯১ জনের এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৪৪৭৬ জন। আক্রান্তের মধ্যে ৮৫ শতাংশ বিদেশি এবং ১৫ শতাংশ সৌদি নাগরিক বলে জানা গেছে।

পূর্ববর্তি সংবাদসরকারের সমন্বয়হীনতা করোনা সঙ্কট গভীরতর করেছে: মির্জা ফখরুল
পরবর্তি সংবাদউপত্যকায় ভারতীয় সেনাদের বর্বরতার যেসব ছবি তুলে পুলিৎজার জিতলেন ৩ কাশ্মীরি