ইসলাম টাইমস ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ফাঁকা সড়কে পিকআপভ্যানচাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম রায়হান হোসেন (২২)।
মঙ্গলবার রাত ৮টার দিকে রায়পুর শহরের পোস্ট অফিস-গাজীনগর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রায়হান চরপাতা গ্রামের নূর নবীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রায়হান হোসেন গ্রাম থেকে মোটরসাইকেলে রায়পুর শহরে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপভ্যান রায়হানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়
















