ইসলাম টাইমস ডেস্ক : ঢাকা-৫ আসনের সংসদ সদস্য (এমপি) হাবীবুর রহমান মোল্লা বুধবার (৬ মে) সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২।
হাবীবুর রহমানের জামাতা রায়হান জামিল জানান, রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাবিবুর রহমান রাজধানীর স্কয়ার হাসপাতালে এক মাসের বেশি সময় ধরে চিকিৎসাধীন ছিলেন। তার হার্টের সমস্যা ছিল। গত এক সপ্তাহের বেশি সময় ধরে তিনি লাইফ সাপোর্টে ছিলেন।
ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে হাবিবুর রহমান তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন।
















