ইসলাম টাইমস ডেস্ক: শনিবার সন্ধ্যায় ঢাকার রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে জালাল উদ্দিন খোকা নামের ট্রাফিক কনস্টেবলের মৃত্যু হয়েছে।

পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এই কনস্টেবলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ময়মনসিংহের ভালুকার বাসিন্দা জালাল ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের পূর্ব বিভাগে কর্মরত ছিলেন। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
পুলিশের ঢাকা মহানগর ট্রাফিক (পূর্ব) বিভাগের উপকমিশনার শাহেদ আল মাসুদ জানান, নমুনা পরীক্ষায় গত ২৬ এপ্রিল কনস্টেবল জালালের দেহে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। সেদিন থেকে তিনি পুলিশ হাসপাতালে আইসিইউতে ছিলেন।
করোনাভাইরাসে পুলিশের ১৩শর বেশি সদস্য আক্রান্ত হয়েছেন।
আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য বেসরকারি একটি হাসপাতালও বরাদ্দ নেওয়া হয়েছে।

