ইসলাম টাইমস ডেস্ক : বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণে মৃত্যুর সংখ্যা ২ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। তবে মৃতের সংখ্যায় সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।
বিশ্বে সবচেয়ে পরাক্রমশালী এ দেশটি এখন মৃত্যুপুরী। গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছে ১ হাজার ৪২২ জন।
এ মহামারীতে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারা গেছে ৮০ হাজার ৩৪ জন। আক্রান্তের দিক থেকেও শীর্ষে অবস্থান দেশটির। খবর বিবিসি ও আলজাজিরার।
এ পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৪৭ হাজার ৩০৯ জন। শুধু নিউইয়র্কেই মারা গেছে ২৬ হাজার ৭৭১ জন। আলো ঝলমলে শহরটি এখন মৃত্যুপুরী। গত ২৪ ঘণ্টায় এ শহরে মারা গেছে ১৮৬ জন।
















