ইসলাম টাইমস ডেস্ক: করোানায় বিধ্বস্ত যুক্তরাজ্য। ইউরোপের সবচেয়ে বেশি প্রাণহানী যুক্তরাজ্যেই। এদিকে রয়টার্স প্রকাশ করেছে নতুন খরব।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাজ্যের বিভিন্ন বৃদ্ধাশ্রমে করোনাভাইরাসে মারা গেছেন কমপক্ষে ২০ হাজার নিবাসী। ১ মে পর্যন্ত আট সপ্তাহে ইংল্যান্ড আর ওয়েলসে হয়েছে এসব প্রাণহানি।
এসময়ে বৃদ্ধাশ্রমগুলোতে অন্যান্য সব রোগ বা বার্ধক্যজনিত কারণ মিলিয়ে প্রাণহানির সংখ্যা ছিল ৩৭ হাজার ৬২৭। সরকারি তথ্য বিশ্লেষণ করে এ খবর জানিয়েছে রয়টার্স।
বিশ্বজুড়ে মহামারি রূপ নিয়েছে করোনাভাইরাস। চীনের সীমানা পেরিয়ে এখন পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।
















