ইসলাম টাইমস ডেস্ক: উন্নয়নের নামে আওয়ামী লীগের নেতাকর্মীরা পকেট ভারী করার কাজ করেছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বাংলাদেশের ৭০/৭৫ ভাগ হাসপাতালে করোনা চিকিৎসার ব্যবস্থা নেই।
আজ শুক্রবার সকালে মুন্সীগঞ্জে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, ‘জনগণকে সহায়তা করার জন্য বিরোধী দলের নেতাকর্মীরা এগিয়ে যাবে, সেখানেও সরকার বাধা দিচ্ছে। অর্থাৎ গরিব মানুষ, নিরন্ন মানুষ, ক্ষুধার্ত মানুষ বেঁচে থাক এটা সরকার চায় না। চায় না বলেই তাদের নিপীড়ন-নির্যাতন এই ভয়ংকর মহামারির মধ্যেও অব্যাহত রেখেছে।’
















