বর্তমান সরকার সংকট সমাধান করে না, সংকট সৃষ্টি করে: রিজভী

ইসলাম টাইমস ডেস্ক: বর্তমান সরকার সংকট সমাধান করে না, সংকট সৃষ্টি করে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, করোনা সংকটে গরিব মানুষের জন্য ত্রাণের টাকাও সরকারের লোকেরা মেরে খাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ শনিবার দুপুরে রাজধানীর জয়কালী মন্দির সংলগ্ন কাপ্তান বাজারে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, বর্তমান সরকার সংকট সমাধান করে না, সংকট সৃষ্টি করে। সংকট সমাধান করলে ত্রাণ লুটপাট হতো না। করোনাভাইরাস মহামারি আকার ধারণ করতে পারতো না।

তিনি বলেন, লকডাউন শিথিল করে সারাদেশে করোনাভাইরাস ছড়িয়ে দিতে সুযোগ সৃষ্টি করে দিয়েছে সরকার। প্রতিদিন হাজারের বেশি লোক আক্রান্ত হচ্ছে। আগে প্রতিরোধ করার ব্যবস্থা ছিল সরকার তা করেনি। সরকার করোনাভাইরাস মোকাবেলায় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।

পূর্ববর্তি সংবাদবকেয়া বেতন ভাতার দাবিতে ফরিদপুরে চিনিকল শ্রমিকদের ধর্মঘট
পরবর্তি সংবাদ‘সাধারণ ছুটির’ মধ্যে বসছে সংসদীয় কমিটির বৈঠক