করোনা থেকে সুস্থ হয়ে কাজে ফিরলেন সোহরাওয়ার্দী হাসপাতালের ৫২ স্বাস্থ্যকর্মী

ইসলাম টাইমস ডেস্ক: চিকিৎসা দিতে গিয়ে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮৭ জন চিকিৎসক, ৩৩ জন নার্স ও ৪৬ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে থেকে ৪৭ জন চিকিৎসক, ৩ জন নার্স ও ২ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী সুস্থ হয়েছেন। শুধু তাই নয়, সুস্থ হয়ে তারা আবার যোগ দিয়েছেন কাজে। কাজে যোগদানের সময় তাদের শুভেচ্ছা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

শনিবার (১৬ মে) হাসপাতালে প্রবেশ করার সময় সুস্থ হওয়ায় স্বাস্থ্যকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া। অন্যান্য চিকিৎসকরা করতালি দিয়ে তাদের স্বাগত জানান।

এপ্রিলের শেষের দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের বিপুল সংখ্যক কর্মীর করোনা আক্রান্তের ঘটনায় প্যাথলজি বিভাগ, রেডিওলজি বিভাগ, পেডিয়াট্রিক বিভাগ আংশিক এবং নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) পুরোটাই লকডাউন করা হয়। ব্যাহত হয় চিকিৎসা সেবা।

হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া বলেন, করোনা আক্রান্ত  মধ্য থেকে যারা সুস্থ হয়েছেন তারা আজ কাজে যোগ দিলেন। তারা আবার  চিকিৎসা সেবায় নিয়োজিত হবেন। তারা তাদের মনোবল ধরে রেখে আবারও কাজে যোগ দিয়েছেন তাই তাদের স্বাগত জানিয়েছি। সারাদেশের অন্যান্য চিকিৎসকরাও তাদের দেখে অনুপ্রাণিত হবেন আশা করছি।

পূর্ববর্তি সংবাদকরোনায় ক্ষতিগ্রস্তদের বেতনের ভার নিলেন জাস্টিন ট্রুডো
পরবর্তি সংবাদধর্মে প্রত্যাবর্তন: প্রতিটি মানুষকে দ্বীন পালনের যোগ্যতা দিয়েই সৃষ্টি করা হয়