করোনায় চট্টগ্রামে ৩৩ জনের মৃত্যু

ইসলাম টাইামস ডেস্ক: করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত ৩৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সর্বশেষ চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া পুলিশ সদস্যের করোনা পজিটিভ ছিল বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

শনিবার পুলিশ সদস্য নাইমুল হক (৩৮)-এর রিপোর্ট পাওয়া যায় বলে জানান সিভিল সার্জন।

ওই পুলিশ সদস্য সিএমপির ট্রাফিক বিভাগের বন্দর জোনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাসা নগরীর আমবাগান এলাকায়। চট্টগ্রামে এই প্রথম কোন পুলিশ সদস্যের করোনায় মৃত্যু হয়েছে।

সিএমপির উপকমিশনার (ট্রাফিক-বন্দর) তারেক আহমেদ জানান, শ্বাস কষ্টসহ করোনার উপসর্গ নিয়ে নাইমুল বৃহস্পতিবার দামপাড়ায় পুলিশ লাইন হাসপাতালে ভর্তি হতে আসেন। সেখান থেকে তাকে পাঠানো হয় জেনারেল হাসপাতালে। জেনারেল হাসপাতালে নাইমুলকে আইসিইউতে রাখা হয়েছিল।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। মৃত্যুর আগে তার পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হলে শনিবার রিপোর্টে তার করোনা পজিটিভ ছিল বলে জানা যায়।

প্রসঙ্গত, ৮ মার্চ দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে শুক্রবার পর্যন্ত ২৯৮ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন ২০ হাজার ৬৫ জন।

পূর্ববর্তি সংবাদসৌদিতে ৫০ হাজার ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা
পরবর্তি সংবাদ‘কোনো সংস্থাকে যাকাত দিলে তারা সততা ও শরীয়া নীতি মান্য করে কিনা নিশ্চিত হতে হবে’