ইসলাম টাইমস ডেস্ক: আজ ১৯ মে মোতাবেক ২৫ রমযান মঙ্গলবার সকালে চাশতের সময় দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদীস মুফতি সাঈদ আহমদ পালনপুরী ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার ইন্তিকালে শুধু হিন্দুস্তান নয়, সারা জগতের ইলমী অঙ্গনে এক শূন্যতা তৈরি হল।
মুফতি সাঈদ আহমদ পালনপুরী ১৯৪২সনে জন্ম গ্রহণ করেন। প্রাথমিক শিক্ষা তিনি মাযাহেরুল উলূম সাহারানপুরে সমাপ্ত করে ১৩৭৭ হি. দারুল উলুম দেওবন্দে ভর্তি হন। দারুল উলুম থেকে শিক্ষা সমাপ্তির পর তিনি গুজরাটে জামিয়া আশরাফিয়ায় ১০ বছর শিক্ষকতা করেন। ১৯৭৫ সনে তিনি দারুল উলুম দেওবন্দে শিক্ষক হিসাবে নিয়োগ পান।
দারুল উলুম দেওবন্দে তিনি সকলের প্রিয় ও শ্রদ্ধেয় একজন উস্তায ছিলেন। ২০০৮ সনে তখনকার শায়খুল হাদীস মাওলানা নাসির খান ছাহেব ইন্তিকাল করলে তিনি শায়খুল হাদীস হন। তাছাড়া তিনি দারুল উলূম দেওবন্দে সদরুল মুদাররিসীন হিসাবেও অধিষ্ঠিত ছিলেন। হিন্দুস্তানে এবং বহিবিশ্বে তিনি একজন মুহাক্কিক আলেম ও মুহাদ্দিস হিসাবে প্রসিদ্ধ । তাকে বলা হত উস্তাযুল আসাতিযা, উস্তাযদের উস্তায। পৃথিবী জুড়ে হাজার হাজার আলেম তার ছাত্র কিংবা তার ছাত্রের ছাত্র।
আরো পড়ুন: শিক্ষকদের প্রতি মুফতি সাঈদ আহমদ পালনপুরীর অমূল্য নসীহত
তার রচনা ও সংকলনের তালিকাও অনেক বড়। যার মধ্যে হুজ্জাতুল্লাহিল বালিগার ব্যাখ্যা গ্রন্থ রহমাতুল্লাহিল ওয়াসিআ অন্যতম। তার রচনার মধ্যে পাঠ্য কিতাব যেমন রয়েছে, তেমনি নেসাবের বাইরে তিনি অনেক গ্রন্থ লিপিবদ্ধ করেছেন। তার ইন্তিকালে শুধু হিন্দুস্তান নয়, সারা জগতের ইলমী অঙ্গনে এক শূন্যতা তৈরি হল।
আরো পড়ুন: মুফতি সাইদ আহমাদ পালনপুরি রাহ.-এর আলোকিত জীবনচরিত
















