গলাবাজি ছাড়া দেশকে বিএনপি কী দিয়েছে তা জাতি জানতে চায়: ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী  ওবায়দুল কাদের বলেছেন, গলাবাজি ছাড়া দেশের জন্য বিএনপি কী করেছে তা সমগ্র  জাতি জানতে চায়।

ওবায়দুল কাদের আজ বুধবার তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন। তিনি বলেন, বরাবরের মতো বিএনপি তাদের ব্যর্থতা ঢাকার জন্য সরকারের বিরুদ্ধে মিথ্যাচারের মরচে ধরা অকার্যকর হাতিয়ার ব্যবহার করছে।

ওবায়দুল কাদের বলেন, চৌকষ কথার ফুলঝুরি আর গলাবাজি ছাড়া দেশ ও জাতিকে বিএনপি কী দিতে পেরেছে তা সমগ্র  জাতি জানতে চায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ক্ষণে ক্ষণে বিদেশের কথা বলেন। অনেক দেশে বিরোধী রাজনৈতিক দলগুলো করোনা তহবিল গঠন করে জনগণের পাশে দাঁড়িয়েছে। বিএনপি কী করেছে জাতি তা জানতে চায়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বৈশ্বিক সংকটকে পূঁজি করে রাজনীতির অশুভ খেলায় মেতে উঠেছে বিএনপি।

পূর্ববর্তি সংবাদঅবশেষে ফিরছেন কানাডায় আটকা পড়া ৩০০ বাংলাদেশি
পরবর্তি সংবাদ২৭তম তারাবি: কেয়ামতের দিন কেউ কারও উপকারে আসবে না