ইসলাম টাইমস ডেস্ক: নয়াদিল্লির দাবিকৃত ভূখণ্ডকে নিজ দেশের মানচিত্রে যুক্ত করার পর ভারতকে কড়া ভাষায় কটাক্ষ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি অলি। এমনিতেই পাকিস্তান, চীনের সঙ্গে সীমান্ত নিয়ে সংঘাত সবসময়েই জারি থাকে, তারই মধ্যে এবার নতুন করে কী নেপালের নাম যুক্ত হল।
সংসদে দেয়া ভাষণে অলি বলেন, যারা অবৈধপথে ভারত থেকে নেপালে আসছেন, তারাই আমাদের দেশে করোনাভাইরাস ছড়িয়ে দিচ্ছেন। যথাযথ পরীক্ষা ছাড়া অবৈধপথে লোকজনকে ভারত থেকে দেশে আনার জন্য স্থানীয় কিছু জনপ্রতিনিধি এবং দলীয় নেতা দায়ী।
প্রতিবেশি এ দুই দেশের অমীমাংসিত ভূখণ্ড কালাপানিতে ভারতের একটি সড়ক নির্মাণ ঘিরে বেশ কিছুদিন ধরে উত্তেজনা দেখা দেয়। একদিন আগে নেপালের মন্ত্রিসভার বৈঠকে কালাপানিকে নিজ দেশের ভূখণ্ড হিসেবে যুক্ত করার সিদ্ধান্ত হয়।
এই সিদ্ধান্তের একদিন পর সংসদে দেয়া ভাষণে অলি বলেন, কালাপানি-লিমপিয়াধুরা-লিপুলেখ এলাকাকে যেকোনও মূল্যে ফিরিয়ে আনবে নেপাল। বিতর্কিত এই এলাকাকে নিজেদের বলে দাবি করে আসছে ভারত।
সূত্র: এনডিটিভি।
















