রেকর্ড শনাক্তের দিনে ২২ জনের মৃত্যু

ইসলাম টাইমস ডেস্ক: গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৭৭৩ জনের। যা একদিনে সর্বোচ্চ শনাক্তের ঘটনা। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২৮ হাজার ৫১১ জন।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৪০৮ জন।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৪৯ লাখ ৯৫ হাজার ৭১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ২৮ হাজার ০৯৫ জন। বিপরীতে সেরে উঠেছেন ২০ লাখ ৩৩ হাজার ৫৫৯ জন।

আরো পড়ুন: বিশ্ব জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা অর্ধকোটি ছুঁই ছুঁই

পূর্ববর্তি সংবাদঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গে এক লক্ষ কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে : মমতা
পরবর্তি সংবাদঘূর্ণিঝড়ে সারাদেশে ১২ জনের মৃত্যু