দলীয় নেতাকর্মীদের ঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান ফখরুলের

ইসলাম টাইমস ডেস্ক: প্রবল ঘুর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পাশাপাশি ঘূর্ণিঝড় আম্পানে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশসহ সারাবিশ্বের করোনাভাইরাসের মহামারিতে দুর্বিষহ জনজীবনের ওপর এই প্রবল ঘূর্ণিঝড়ের অভিঘাত এক ভয়াবহ বিপর্যয়। তবুও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি অতীত ঐতিহ্যের ন্যায় উপকূলবর্তী অঞ্চলসমুহের সাহসী মানুষেরা তাদের শোক ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নবউদ্যোমে জীবন সংগ্রামে বিজয়ী হবে ইনশাল্লাহ।

পূর্ববর্তি সংবাদঘূর্ণিঝড়ে সারাদেশে ১২ জনের মৃত্যু
পরবর্তি সংবাদবিশ্ব জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা অর্ধকোটি ছুঁই ছুঁই