৩০ হাজার ছাড়াল শনাক্তের সংখ্যা, নতুন মৃত্যু ২৪ জনের

ইসলাম টাইমস ডেস্ক: গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৬৯৪ জনের। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ২০৫ জন। এসময় নতুন করে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৪৩২ জন।

শুক্রবার (২২ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৭২৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ১ হাজার ৬৯৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৫১ লাখ ১ হাজার ৯৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ৩২ হাজার ৯০০ জন। বিপরীতে সেরে উঠেছেন ২০ লাখ ৯৩ হাজার ৬০৩ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৩২ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ২০৫ জন।

পূর্ববর্তি সংবাদঈদে ব্যক্তিগত গাড়িতে বাড়ি ফিরতে বাধা নেই: র‌্যাব ডিজি
পরবর্তি সংবাদরমযান তো চলে গেলো, কী রয়ে গেলো তবে!