সর্বোচ্চ শনাক্তের দিনে ২০ জনের প্রাণহানী

ইসলাম টাইমস ডেস্ক: গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৭৩ জনের। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ হাজার ৭৮ জন। এসময় করোনা আক্রান্ত হয়ে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৪৫২ জন।

শনিবার (২৩ মে) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ৫২ লাখ ১০ হাজার ৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৩ লাখ ৩৮ হাজার ১৪২ জন। বিপরীতে সেরে উঠেছেন ২১ লাখ ৬৯ হাজার ১৭৯ জন।

আরো পড়ুন: দেশে এ পর্যন্ত ৩৩৫১ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

পূর্ববর্তি সংবাদকরোনা মোকাবেলায় সরকার পথ হারিয়ে ফেলেছে: রিজভী
পরবর্তি সংবাদএক রমযানে একাধিক রোযা ভাঙ্গলে কতটি কাফফারা আদায় করতে হবে?