করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন আরও ৬০ পুলিশ সদস্য

রাজারবাগ পুলিশ হাসপাতাল

ইসলাম টাইমস ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত আরও ৬০ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত কয়েক ধাপে সুস্থ হলেন ৭৮২ জন করোনা আক্রান্ত পুলিশ সদস্য। এদের অনেকেই আবার কাজেও যোগদান করেছেন।

শনিবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. সাইফুল ইসলাম সানতু বিষয়টি নিশ্চিত করে জানান, আইইডিসিআরের চিকিৎসা প্রটোকল অনুযায়ী ৬০ পুলিশ সদস্যের প্রত্যেকের দুবার কোভিড-১৯ পরীক্ষা করা হয়। পরীক্ষায় দুবারই কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদের করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

হাসপাতাল ত্যাগ করার সময় বরাবরের মতোই করোনা থেকে সুরক্ষায় কাজ করে যাওয়া সম্মুখযোদ্ধাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

আরো পড়ুন: দেশে এ পর্যন্ত ৩৩৫১ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত

পূর্ববর্তি সংবাদ‘অলৌকিকভাবে বেঁচে ফেরা’র বর্ণনা দিলেন পাকিস্তানে বিধ্বস্ত বিমানের এক আরোহী
পরবর্তি সংবাদএকটি চিন্তাগত দুর্বলতা: রমযানুল মুবারকের সমাপ্তিতে আনন্দিত হওয়ার কারণ