এপেক্সের মঞ্জুর এলাহী সস্ত্রীক করোনায় আক্রান্ত 

ইসলাম টাইমস ডেস্ক : এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা  সৈয়দ মঞ্জুর এলাহী ও তার স্ত্রী  অধ্যক্ষ নিলুফার মঞ্জুর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার রাতে তাদের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, ‘আম্মা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন। আর বাবা বাসাতেই চিকিৎসা নিচ্ছেন।’

তৃতীয় পরীক্ষাতেও মা নিলুফারের করোনাভাইরাস পজিটিভ এসেছে জানিয়ে তার ছেলে বলেন, ‘আপনারা আমার বাবা-মায়ের জন্য দোয়া করবেন।’ তবে নিলুফার মঞ্জুর কোমায় আছেন বলে জানিয়েছে তাদের এক পারিবারিক সূত্র।

৭৮ বছর বয়সী সৈয়দ মঞ্জুর এলাহী দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান এপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা। বর্তমানে তিনি এ গ্রুপের চেয়ারম্যান, আর তার ছেলে নাসিম মঞ্জুর আছেন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে। নিলুফার মঞ্জুর ১৯৭৪ সালে ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান সানবিমস স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি সোশ্যাল মার্কেটিং কোম্পানির সঙ্গেও যুক্ত।

 

পূর্ববর্তি সংবাদ‘আসসালামু আলাইকুম, ঈদ মোবারক’ বলে ঈদের শুভেচ্ছা জানালেন ট্রুডো
পরবর্তি সংবাদস্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের নামাজ পড়ুন